• সিলেট, রাত ১১:১৮, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিসি ক্যামেরা স্থাপনে মাদ্রাসা ভোটকেন্দ্রগুলোর তালিকা চেয়েছে সরকার

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬
সিসি ক্যামেরা স্থাপনে মাদ্রাসা ভোটকেন্দ্রগুলোর তালিকা চেয়েছে সরকার

Manual6 Ad Code

সিসি ক্যামেরা স্থাপনে মাদ্রাসা ভোটকেন্দ্রগুলোর তালিকা চেয়েছে সরকার

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন মাদ্রাসাগুলোর সঠিক তালিকা জরুরিভাবে চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। নির্বাচনী প্রস্তুতি হিসেবে এসব মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করতে কেন্দ্রগুলোর নাম, সংখ্যা ও ঠিকানা জানতে চাওয়া হয়েছে।

Manual3 Ad Code

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল রবিবারের মধ্যে সংশ্লিষ্ট সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এই তালিকা ই-মেইলে জমা দিতে হবে।

সম্প্রতি, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা এক স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আগের দিনের একটি স্মারককে অনুসরণ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

স্মারকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন মাদ্রাসাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য এমন মাদ্রাসাগুলোর তালিকা ও সংখ্যা জরুরিভাবে ১১ জানুয়ারির মধ্যে buddu9087@gmail.com ই-মেইলে পাঠাতে হবে।

Manual7 Ad Code

এই প্রক্রিয়ায় সমন্বয়ের জন্য জেলা শিক্ষা অফিসারদেরও অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার শেষ হবে আগামী ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com