• সিলেট, সকাল ৭:১৭, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানীনগরে সং*ঘ*র্ষে প্রাণ গেল সৌরভের, আ*হ*ত ১২

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬
ওসমানীনগরে সং*ঘ*র্ষে প্রাণ গেল সৌরভের, আ*হ*ত ১২

Manual7 Ad Code

ওসমানীনগরে সং*ঘ*র্ষে প্রাণ গেল সৌরভের, আ*হ*ত ১২

ওসমানীনগর প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

 

নিহত শাজাহান মিয়া সৌরভ (২৫) উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

 

গুরুতর আহত অবস্থায় আরও একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বুরুঙ্গা বাজার ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, উত্তর তিলাপাড়ার গ্রামের বারিক উদ্দিন ও আব্দুল আজিজের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুই বছর আগে উত্তর তিলাপাড়া জামে মসজিদের ভূমি নিয়ে এই বিরোধ আরও তীব্র হয়।

 

 

এ ছাড়া দুই মাস আগে একটি জিপগাড়ি চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনা দেখা দেয়। এসব ঘটনায় উভয় পক্ষ আদালতে পৃথক মামলা দায়ের করেন।

 

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানান, ঘটনার দিন শাজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে বাড়িতে ফেরার পথে বারিক উদ্দিনের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়।

 

এসময় দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে একপর্যায়ে সৌরভের গলার শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে আহত সৌরভকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

Manual1 Ad Code

 

 

Manual5 Ad Code

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Manual5 Ad Code

 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম ভূইয়া বলেন, ফের সংঘর্ষ এড়াতে পুলিশী টহল জোরদার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com