• সিলেট, রাত ৯:১৭, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ইশতেহার ঘোষণা শিশির মনিরের

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ইশতেহার ঘোষণা শিশির মনিরের

Manual5 Ad Code

ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ইশতেহার ঘোষণা শিশির মনিরের

Manual8 Ad Code

দিরাই প্রতিনিধি

Manual1 Ad Code

ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা দিয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ-২ আসনের সরমঙ্গল এলাকায় আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করা হয়। এ সময় বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ইশতেহার ঘোষণাকালে মোহাম্মদ শিশির মনির বলেন, দিরাই-শাল্লাবাসী বলে—কথায় নয়, কাজে পরিচয়। এই দর্শনকে সামনে রেখেই আমার নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, সমাজে বিভক্তি নয়, বরং ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, কৃষক, শ্রমিক, জেলে, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

শিশির মনির বলেন, অনেকে ঐক্যের বিপক্ষে কথা বলেন কিংবা কে পক্ষে, কে বিপক্ষে—এমন বিভাজন সৃষ্টি করতে চান। আমরা তা মেনে নেই না। আবার কেউ কেউ সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তুলে সমাজে বিভেদ তৈরি করতে চান। আমরা এই সমাজকে সম্প্রীতি ও বৈচিত্র্যের বন্ধনে আবদ্ধ করতে চাই।

তিনি আরও বলেন,আমরা কোনো বিভক্তি চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতির বিনাশ চাই না। ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে দিরাই-শাল্লাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

শিশির মনিরের ঘোষিত ২০ দফা নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—দুর্নীতি দমন ও প্রতিরোধ, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার উন্নয়ন, যাতায়াত ও অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি ও কৃষকল্যাণে করণীয় নির্ধারণ, পরিবেশ ও জলবায়ু দূষণ রোধ।

এ সময় তিনি আরও জানান, ইশতেহারের পাশাপাশি তাঁর কাছে ৩৫০ পৃষ্ঠার একটি বিস্তারিত উন্নয়ন পরিকল্পনাও রয়েছে। এতে দিরাই-শাল্লা অঞ্চলের কোথায় কী ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, তা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com