• সিলেট, রাত ৮:১৬, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের উপর নির্বাচন চা পি য়ে দেওয়া জু লু ম হবে: ডা. শফিক

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫
আওয়ামী লীগের উপর নির্বাচন চা পি য়ে দেওয়া জু লু ম হবে: ডা. শফিক

Manual5 Ad Code

আওয়ামী লীগের উপর নির্বাচন চা পি য়ে দেওয়া জু লু ম হবে: ডা. শফিক

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামীলীগের উপর নির্বাচন চাপিয়ে দিলে তাদের উপর জুলুম হবে।

বুধবার (৫ই নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

Manual6 Ad Code

জামায়াতের আমীর বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। আওয়ামী লীগ তো নিজেরাই নির্বাচন চায় না। তারা নির্বাচওেন বিশ্বাসী এ কথা প্রমাণ করতে পারেনি। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটি যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটি তাদের উপর জুলুম হবে। তাই তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি। আপনারা কি তাদের উপর জোর করে নির্বাচন চাপিয়ে দিবেন। তারা যদি নির্বাচন চাইত তাহলে তিনটা নির্বাচন করার তারা সুযোগ পেয়েছে, হাতছাড়া করলেন কেন।

পুণরায় জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর বুধবার প্রথমবারের মতো নিজের জন্মস্থা সিলেটে আসেন ডা. শফিক। এসময় ওসমানী বিমানবন্দরে স্থানীয় জামায়াত নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে মোটর শোভাযাত্রা করে তাকে শহরে নিয়ে যাওয়া হয়।

Manual5 Ad Code

বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারির নির্বাচ আদায় করে নেবো। নির্বাচন দেরি হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। নানা সমস্যা তৈরি হবে। এই সুযোগ দেওয়া যাবে না।

জামায়াত আমীর বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নেইনি, আমরা জোট করব না। তবে সমমনা দলগুলোর সাথে নির্বাচনী সমঝোতা করব৷

এছাড়াও গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থান পূনর্ব্যক্ত করে বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই।

Manual7 Ad Code

জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসীদের সরকারের বিভিন্ন স্তরে সুযোগ দিবে জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নেনে অবদান রাখলে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ কম। আমরা ক্ষমতায় গেলে যে অনুপাতে প্রবাসী রয়েছেন সেই অনুপাতেই তাদের প্রতিনিধিত্ব সরকারে রাখবো।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com