• সিলেট, সকাল ৭:০৪, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হ ত্যা : ছেলে আ সা দের রি মা ন্ড শুরু

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫
সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হ ত্যা : ছেলে আ সা দের রি মা ন্ড শুরু

Manual7 Ad Code

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হ ত্যা : ছেলে আ সা দের রি মা ন্ড শুরু

ডেস্ক রিপোট

Manual3 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় নিহতের ছেলে আসাদ আহমদকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ৩ দিনের রিমান্ডে নিয়ে আসে বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।

 

Manual5 Ad Code

নিহত রাজ্জাকের ছেলে আসাদ আহমদকে এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে শনিবার (১ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য নিহতের ছেলে আসাদকে ওই সময় রিমান্ডে নেয়ার আদালতে ৫ দিনের আবেদন করে পুলিশ।

 

জানা যায়, সোমবার (৩ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক শফিকুল হক শুনানী শেষে আসাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে বলে আদালত সূত্র নিশ্চিত করে। নিহত আবদুর রাজ্জাকের পেট, বুক ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের গভীর চিহ্ন পাওয়া গেছে। একই সাথে লাশের পাশ থেকে একটি ২২ ইঞ্চি লম্বা ছুরি উদ্ধার করা হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা ছুরিটি ফরেনসিকের জন্য পরীক্ষাগারে রয়েছে।

 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

 

Manual8 Ad Code

পারিবারিক সূত্র জানায়, নিহত আবদুর রাজ্জাকের এক ছেলে ও এক মেয়ে। দুজনেরই বিয়ে হয়ে গেছে। সন্তানদের মধ্যে মাস দুয়েক আগে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারাও করে দিয়েছিলেন তিনি। এরপর থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন। তার বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পরিবার। মামলা থাকলেও তিনি নিজ বাড়িতেই অবস্থান করতেন।

প্রসঙ্গত- গত ৩১ অক্টোবর সকালে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে নিজ বাসার ছাদের সিঁড়ির পাশে একটি কক্ষ থেকে আবদুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com