• সিলেট, সন্ধ্যা ৬:২৪, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে সিসিক কর্মচারীদের তৃতীয় ও শেষ দিনের বি ক্ষো ভ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬
নবম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে সিসিক কর্মচারীদের তৃতীয় ও শেষ দিনের বি ক্ষো ভ

Manual2 Ad Code

নবম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে সিসিক কর্মচারীদের তৃতীয় ও শেষ দিনের বি ক্ষো ভ

প্রেস বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ (রেজি: চট্ট-১৭০৪) নবম জাতীয় পে-স্কেলের গেজেট অবিলম্বে প্রকাশের দাবিতে টানা তিন দিনের কর্মসূচির শেষ দিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নগরভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ সমাপ্ত করেছে।

সকাল থেকেই নগরভবনের সামনে জড়ো হন কর্মচারীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা নগরীর বন্দরবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নগরভবনে গিয়ে শেষ হয়।

Manual1 Ad Code

এ সময় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে আমাদের পরিবারগুলো এখন আর টিকিয়ে রাখা যাচ্ছে না। সরকার বারবার আশ্বাস দিয়েও নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করেনি। আমরা তিন দিন ধরে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েছি। এটি ছিল আমাদের শেষ ধৈর্যের পরীক্ষা। এখন যদি সরকার দ্রুত গেজেট না প্রকাশ করে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব।

বক্তারা আরও বলেন, সিলেট শহরের উন্নয়ন ও নাগরিক সেবায় আমরা দিনরাত পরিশ্রম করছি। কিন্তু আমাদের বেতন-ভাতা যদি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে আমাদের মধ্যে হতাশা বাড়বে, কাজের গুণগত মান কমবে। এটি শুধু আমাদের সমস্যা নয়, এটি সিলেটবাসীরও সমস্যা।

Manual4 Ad Code

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন— সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলু, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক বিপ্লব দাস ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন— সিসিকের কর কর্মকর্তা জামিলুর রহমান, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু, আনোয়ার হোসেন, মো. আব্দুস সালাম, মাহবুব আলম, ওয়ার্ড সচিব এসোসিয়েশনের সভাপতি বিন্দু মজুমদার, তারা মিয়া, সাইফুল ইসলাম, মফিজ মিয়া, সুপ্রিয় চৌধুরী রাজ, রমিজ উদ্দিন, গৌতম রায়, রাজু ক্ষৈত্রিয়, আসাদ উদ্দিন, রহিমা বেগম, রত্না বেগম, শান্তা প্রমুখ।

কর্মচারীরা জানিয়েছেন, সরকার যদি আগামী কয়েক দিনের মধ্যে তাদের দাবি পূরণ না করে, তাহলে তারা পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com