• সিলেট, রাত ৩:৪১, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুই

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুই

Manual3 Ad Code

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুই

অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Manual8 Ad Code

এরই ধারাবাহিকতায় শনিবার নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ দুই জনকে আটক করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভোলা সদরে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলাস্থ ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকার বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের বাড়ি থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরুফে সকেট জামালের ঘনিষ্ঠ সহযোগী সেলিম কাজী ও মো. হাসানকে আটক করা হয়। এসময় তল্লাশি করে একনলা দেশীয় পাইপগান, একনলা বন্দুক, দুইটি দেশীয় অস্ত্র, তিন রাউন্ড শর্টগানের কার্তুজসহ ১২ রাউন্ড তাজা গোলা ও একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

অপরদিকে, মহেশখালীর নৌ কন্টিনজেন্ট কালারমারছড়া ইউনিয়নের পানের ছড়া এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায়। এ সময় দু’টি দেশীয় এক নলা বন্দুক, একটি তাজা কার্তুজ, ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক সকল কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনীর ৫ হাজারের অধিক নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে।’

Manual1 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com