• সিলেট, সকাল ৮:২০, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘জামায়াত ক্ষমতায় গেলে ৫৪ বছরের ব ঞ্চ না র অবসান ঘটানো হবে- ডা. শফিকুর রহমান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬
‘জামায়াত ক্ষমতায় গেলে ৫৪ বছরের ব ঞ্চ না র অবসান ঘটানো হবে- ডা. শফিকুর রহমান

Manual2 Ad Code

‘জামায়াত ক্ষমতায় গেলে ৫৪ বছরের ব ঞ্চ না র অবসান ঘটানো হবে- ডা. শফিকুর রহমান

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫৪ বছরের বঞ্চনার অবসান ঘটানো হবে। যে দুর্নীতির মাধ্যমে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে, তার মূলোৎপাটন করা হবে।’

Manual1 Ad Code

শনিবার সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান আরও বলেন, ‘দেশের টাকা ও সম্পদ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না। পাচারকৃত টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হলে দেশের এক ইঞ্চি মাটিও আমার দ্বারা বঞ্চিত হবে না। বরং সুষম উন্নয়ন হবে। পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। দেশের নদ-নদীগুলো দখলে দূষণে কঙ্কাল হয়ে পড়েছে। সেগুলো উদ্ধার করে স্বাভাবিক গতিপথ নিশ্চিত করব।’

Manual6 Ad Code

সিলেট অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটের বঞ্চনার যাতে অবসান হয় আমরা সেই পদক্ষেপ নেব। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করব। ম্যানচেস্টার ফ্লাইট চালুর পাশাপাশি আরও নতুন নতুন রুট চালু করা হবে।’

Manual6 Ad Code

শফিকুর রহমান আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে, সসম্মানে প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে ফেরানো হবে। কোনো প্রবাসী আয়-রোজগারের আগে মৃত্যুবরণ করলে তার পরিবারের দায়িত্বও নেবে সরকার।’

সভার শেষে জামায়াতের আমির সিলেটের ছয়টি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াত এবং ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com