• সিলেট, সকাল ৯:২১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ থেকে গ্রে*প্তা*র আজম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
হবিগঞ্জ থেকে গ্রে*প্তা*র আজম

Manual8 Ad Code

হবিগঞ্জ থেকে গ্রে*প্তা*র আজম

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ থেকে ধর্ষণ মামলার আসামি আজমকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual8 Ad Code

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানাধীন পৌরসভার সিনেমা হল রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual4 Ad Code

আজম হবিগঞ্জের বানিয়াচং থানার হরিরা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

র‌্যাব জানায়, আজম ২০২৫ সালের ২০ অক্টোবর বানিয়াচং থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার (নং ১৬) আসামি।

জানা গেছে, হরিহর এলাকার এক তরুণীকে ২০২৫ সালের ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজম বিয়ের প্রলোভনে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এসময় জালাল নামে অপর এক আসামি বাইরে থেকে পাহারা দেয়। পরে এলাকাবাসী বিষয়টি আঁচ করতে পেরে জালালকে প্রশ্ন করলে সে দ্রুত পালিয়ে যায় এবং স্থানীয়রা বাড়িতে প্রবেশ করে ধর্ষিতা তরুণীকে উদ্ধার করে। তবে আজম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

Manual3 Ad Code

আজমকে বানিয়াচং থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com