• সিলেট, রাত ৮:২৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ধ র্ম ঘ ট ইস্যুতে হা র্ড লা ই নে যাচ্ছে সরকার: নৌ উপদেষ্টা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
বন্দরে ধ র্ম ঘ ট ইস্যুতে হা র্ড লা ই নে যাচ্ছে সরকার: নৌ উপদেষ্টা

Manual1 Ad Code

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

 

বন্দরে ধ র্ম ঘ ট ইস্যুতে হা র্ড লা ই নে যাচ্ছে সরকার: নৌ উপদেষ্টা

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

 

 

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

Manual6 Ad Code

তিনি বলেন, “কতিপয় লোক পুরো বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে। এ কারণে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বন্দর নিয়ে চুক্তি করতে ডিপি ওয়ার্ল্ড আরও সময় চায়। প্রয়োজন হলে নির্বাচনের পরেও আলোচনা চলবে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

কতিপয় লোক পুরো চট্টগ্রাম বন্দর জিম্মি রাখার চেষ্টা করছে উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা বলেন, তারা এখন নতুন নতুন দাবি নিয়ে আসছেন। আর কয়েকদিন পরে ইলেকশন। ওই ইনস্টিটিউটের সঙ্গে তারা একটা গণ্ডগোল সৃষ্টি করছে। এটা নির্বাচন কমিশনের দেখার ব্যাপার। আমি সিইসিকে অনুরোধ করেছি। কারণ নির্বাচনটা যদি ওখানে ঠিকমতো না হয় এটা নিয়ে, সমগ্র দেশের নির্বাচন নিয়ে কথা উঠবে। আমরা এই সরকার অত্যন্ত স্পষ্ট আমরা কোনও ধরনের নির্বাচন মনিটরিং করছি না। কিন্তু আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, এরকম যদি করতে থাকে এবং একই সময় তারা পুরো বন্দর জিম্মি রাখার চেষ্টা করছে কতিপয় লোক। এখানে সামনে রোজা, আমরা যেখানে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি সেখানে আউটার জাহাজে পড়ে আছে ছোলা, ডাল, তেল। তারা এভাবে ১৮ কোটি মানুষকে জিম্মি রেখেছে। এটা চলতে দেওয়া যায় না।

উপদেষ্টা বলেন, সবকিছু বিবেচনায় সরকার হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকেও ধরা হবে। আশা করি পোর্ট চালু করতে কেউ যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনও কিছু করে তাহলে তাকে ধরা হবে।

রমজান সামনে রেখে কি করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, রমজানকে সামনে রেখে তো বটেই আমি রমজানের কথা আগে বলেছি। পোর্ট চালু নেই, পোর্ট চালু হবে। ১৮ কোটি লোককে জিম্মি রাখা যায় না। এখন তাদের যে দাবি, সেটা অত্যন্ত সিলি দাবি। অমুককে সরাইতে হবে তমুককে নিয়ে আসতে হবে। এটা করতে হবে ওটা করতে হবে। কমপেনসেশন দিতে হবে। হোয়াট ইজ দিস?

Manual3 Ad Code

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারটি অত্যন্ত পরিষ্কার। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে আলোচনা এখনও চলমান এবং ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে একটা চিঠি দিয়েছেন। তারা আরও সময় চায়। যেহেতু আমরা যেভাবে যেই জায়গায় আছি সেই জায়গায় আসতে তাদের আরও সময় প্রয়োজন। এই নেগোসিয়েশন চলবে ইভেন নির্বাচনের পরেও চলবে প্রয়োজনে।

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com