• সিলেট, রাত ৮:১২, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জ*ব্দ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
হবিগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জ*ব্দ

Manual5 Ad Code

হবিগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জ*ব্দ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

হবিগঞ্জে বিজিবির পৃথক দুটি অভিযানে ট্রাক ভর্তি বালুর নিচ থেকে লুকানো অবস্থায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে পৃথক দুটি বিশেষ অভিযানে এসব ভারতীয় জিরা জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এসময় সন্দেহজনক একটি ট্রাক আসতে দেখে সংকেত দিলে ট্রাক চালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যাক্ত ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে রাখা ভারতীয় বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়।

এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে একই এলাকায় অন্য আরেকটি ট্রাক তল্লাশী করে অভিনব কায়দায় বালুর নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমান জিরা জব্দ করা হয়।

Manual7 Ad Code

জব্দকৃত ভারতীয় জিরার মূল্য ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। অবৈধভাবে আনা এই ভারতীয় জিরাগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com