• সিলেট, দুপুর ২:০৮, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শিশু অ প হ র ণ করে বিক্রি, শরিফাসহ গ্রে প্তা র-২

admin
প্রকাশিত মে ১৮, ২০২৬
শিশু অ প হ র ণ করে বিক্রি, শরিফাসহ গ্রে প্তা র-২

Manual3 Ad Code

শিশু অ প হ র ণ করে বিক্রি, শরিফাসহ গ্রে প্তা র-২

নিজস্ব প্রতিবেদক

শিশু অপহরণ মামলার প্রধান আসামিসহ দু’জনকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯।

 

সোমবার (১৮ মে) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা থানার মাউনপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে মো. নিজাম উদ্দিন (৪০) ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার বিলডুরা এলাকার শরিফা বেগম (৩৫)।

 

Manual4 Ad Code

 

র‌্যাব জানায়, নরসিংদী জেলার শিবপুর থানার ধানুয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন ছাকিনা আক্তার ও তার তিন বছরের মেয়ে উম্মে হানি। শরিফার সাথে ছাকিনা খুবই আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সুবাদে গত ১৫ মে সকালে ছাকিনা নাইট ডিউটি শেষে ঘুমুতে যাওয়ার আগে শরিফা তার মেয়েকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ঘুম থেকে উঠে আর তিনি শরিফা বা তার মেয়েকে খুঁজে পাননি। এ অবস্থায় তিনি ধারনা করেন, শরিফা পরিকল্পিতভাবে তার মেয়েকে অপহরণ করে থাকতে পারেন। তিনি এ ব্যাপারে শিবপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং শরিফা ও নিজামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

Manual2 Ad Code

র‌্যাবের জিজ্ঞাসাবাদে শরিফা স্বীকার করেছেন যে, উম্মে হানিকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দিয়েছেন।

 

Manual6 Ad Code

তাদের দু’জনকে শিবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com