• সিলেট, সকাল ১১:৫৮, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর হাওর থেকে কৃষকের ম*র*দেহ উদ্ধার

admin
প্রকাশিত মে ৭, ২০২৬
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর হাওর থেকে কৃষকের ম*র*দেহ উদ্ধার

Manual2 Ad Code

হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর হাওর থেকে কৃষকের ম*র*দেহ উদ্ধার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে হাওর থেকে নিখোঁজের দুদিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা উদ্ধার করেন।

আব্দুর রউফ উপজেলার নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ কৃষিজমি দেখতে হাওরে যান আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে হাওরের পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

নবীগঞ্জ থানার (ওসি) মোনায়েম মিয়া বলেন, মঙ্গলবার বিকালে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয় এর প্রেক্ষিতে পুলিশ তৎপরতা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com