• সিলেট, সকাল ১১:৫২, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক ও বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের সাথে শাবি ছাত্রমজলিসের ইফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
সাংবাদিক ও বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের সাথে শাবি ছাত্রমজলিসের ইফতার

Manual1 Ad Code

সাংবাদিক ও বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের সাথে শাবি ছাত্রমজলিসের ইফতার

শাবি প্রতিনিধি

সাংবাদিক ও বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট শহরের মদিনা মার্কেটের চিলি রেস্টুরেন্টে সাংবাদিক ও বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, শাবি শাখা সভাপতি জুনায়েদ আহমেদ ও শাবি শাখার সাবেক সভাপতি শেখ হোসাইন আহমদ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সঞ্চালনা করেন শাবি শাখা সেক্রেটারি আশরাফুল ইসলাম শান্ত।

এ ছাড়াও অনুষ্ঠানে শাবিপ্রবি প্রেসক্লাব, ছাত্রশিবির, ছাত্র মজলিস, ছাত্র আন্দোলন, তালামিযে ইসলাম, ছাত্রশক্তি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির বলেন, ‘রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এই পবিত্র মাসে আমরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করতে চাই। ভিন্নমতের ছাত্র সংগঠন ও সাংবাদিক বন্ধুদের নিয়ে একসাথে ইফতার আয়োজন তারই একটি প্রয়াস। আমরা বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক সংলাপের মাধ্যমে ক্যাম্পাসে সুন্দর, সহনশীল ও মূল্যবোধভিত্তিক পরিবেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক উন্নয়নে আমরা একসাথে কাজ করতে চাই।’

 

শাবি শাখা সভাপতি জুনায়েদ আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে আমরা একটি ইতিবাচক, নৈতিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে মতের ভিন্নতা থাকবে কিন্তু বিভেদ থাকবে না। সাংবাদিক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি আমাদের এ উদ্যোগকে আরও অর্থবহ করেছে।’

Manual2 Ad Code

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান নয়, বরং নেতৃত্ব, আদর্শ ও মানবিক গুণাবলি চর্চার স্থান। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গঠনমূলক ক্যাম্পাস গড়ে তুলতে চাই।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com