• সিলেট, সন্ধ্যা ৬:৫৯, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবি প্রেসক্লাবের সাথে স্পিকার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
শাবি প্রেসক্লাবের সাথে স্পিকার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ

Manual7 Ad Code

শাবি প্রেসক্লাবের সাথে স্পিকার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা শিক্ষা ও সাহিত্য বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স’ ক্লাব।

Manual8 Ad Code

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

এ সময় প্রেসক্লাব সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ-সভাপতি সৈকত মাহাবুব, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসাইন, মাঈন উদ্দিন, নাদির আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

অন্যদিকে স্পিকার্স ক্লাবের সভাপতি আরমান হোসেন ও সাধারণ সম্পাদক দীপ্ত বনিকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় স্পিকার্স ক্লাবের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫০ এর অধিক সংগঠন রয়েছে। বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মকাণ্ডের জন্য নির্দিষ্ট কোন জায়গা না থাকায় কার্যক্রম চালিয়ে যেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।’ এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা অসুবিধাসহ সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে বিভিন্ন ধরনের আলোচনা হয় দুই সংগঠনের মাঝে। পরবর্তীতে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানান স্পির্কাস ক্লাবের সদস্যরা।

 

Manual2 Ad Code

এ সময় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নোমান ফয়সাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডসহ যেকোনো ধরণের শিক্ষার্থীবান্ধব কাজে শাবি প্রেসক্লাব পাশে থাকবে। অতীতের মতো আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com