• সিলেট, রাত ২:৪৮, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষজ্ঞদের দিয়ে পাঠ্যপুস্তক পরিমার্জন হবে: শিক্ষামন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
বিশেষজ্ঞদের দিয়ে পাঠ্যপুস্তক পরিমার্জন হবে: শিক্ষামন্ত্রী

Manual8 Ad Code

বিশেষজ্ঞদের দিয়ে পাঠ্যপুস্তক পরিমার্জন হবে: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক

 

মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

Manual8 Ad Code

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বিবেচনা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করেছেন, উচ্চমানের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজ সম্পন্ন করা হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে পাঠ্যপুস্তক ও কারিকুলাম আরও উন্নত ও সময়োপযোগী করতে হবে।’

তিনি কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

Manual1 Ad Code

ড. মিলন ঘোষণা করেন, মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি) ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ পাঠ্যবইটি সবার জন্য বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে এই বিষয়ে নিয়মিত মূল্যায়ন পরীক্ষাও নেওয়া হবে বলে তিনি জানান।

Manual3 Ad Code

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ এনসিটিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com