র্যাবের কব্জায় অজিত- হিমেল
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে ফনিবোসন সরকার হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) সন্ধায় বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় রবিবার (২ মার্চ) ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ রোডের যাত্রী ছাউনীর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের ইটনা থানার কামালপুর এলাকার সুনির চন্দ্র দাসের ছেলে অজিত দাস (৪৭) ও হরিপদ দাসের ছেলে হিমেল দাস (৩৫)।
জানা যায় যে, কিশোগঞ্জের ইটনা থানার বাসিন্দ ফনিবোসন সরকারের (৩২) পরিবারের সদস্যদের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১৭ ফেব্রæয়ারি দুপুর ১২টার দিকে বিটন চন্দ্র দাসের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফনিবোসনের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এসময় তারা ফনিবোসনের ভাইকে মারধোর করতে থাকলে তিনি এসে বাধা দিতে চাইলে দ্বীরেন্দ্র দাস নামের একজন আসামি টেটা দিয়ে খুন করার উদ্দেশ্যে তার ঘাড়ে আঘাত করে।
এ সময় তারা অন্যান্য ভিকটিমদেরও এলোপাতাড়িভাবে আঘাত করে গুরুতর জখম করে। তখন ভিকটিমদেও চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে তাদের রক্ষা করেন।
পরে আহত ফনিবোসন ও তার ভাইকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে ফনিবোসন সরকারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গত ২১ ফেব্রæয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং এই দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।