• সিলেট, সকাল ৬:০৬, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবি ‘বন্ধুজন’র সভাপতি ইসফাক সম্পাদক হাসনাত

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
শাবিপ্রবি ‘বন্ধুজন’র সভাপতি ইসফাক সম্পাদক হাসনাত

Manual3 Ad Code

শাবিপ্রবি ‘বন্ধুজন’র সভাপতি ইসফাক সম্পাদক হাসনাত

নিউজ ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বেচ্ছাসেবী ও খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসফাক আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল হাসনাত।

Manual6 Ad Code

শনিবার (৭ মার্চ) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার রুমে শাবিপ্রবি ও সিলেট বন্ধুজনের পক্ষ থেকে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। উক্ত ইফতার মাহফিলের শাবিপ্রবি শাখার প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন খবরের কাগজের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি।

Manual7 Ad Code

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি মো. জুনায়েদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদ, সাংগঠনিক সম্পাদক তানজিবুর রহমান শিবলু, দপ্তর সম্পাদক মহিবুর রহমান, অর্থ সম্পাদক জোবায়ের আলম, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক শাহরিয়া হোসেন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাওয়াদুল করিম, নারীবিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, যোগাযোগ ও প্রচার সম্পাদক শুভ ভট্টাচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া নুসরাত, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আদনান ফারহাদ, এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক অর্ঘ্য চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন রানা এবং শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে উম্মে হেনা হিরা দায়িত্ব পালন করবেন।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

কমিটির সদস্য হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম জিয়ন, তমাল কর্মকার, তুষিন চাকমা, মো. রিমন শেখ, আইমুন নিশাত রোদসী, নাজিফা মেহজাবিন, ইমতিয়াজ বিন মাহমুদ নোহান, পারভিন আক্তার, ফাহমিদা জেবিন প্রমি এবং জেফিন জাহান জেমি।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সংগঠনটি ক্যাম্পাসে ইতিবাচক ভূমিকা রাখতে কাজ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশকর্মী শাহ সিকান্দার আহমেদ শাকির, খবরের কাগজের শাবিপ্রবি প্রতিনিধি মো. ইসফাক আলী, সিলেট বন্ধুজনের সভাপতি মনোয়ার পারভেজ, সিলেট বন্ধুজনের সাধারণ সম্পাদক দুর্লভ খীসাসহ সিলেট ও শাবিপ্রবি বন্ধুজনের সদস্যরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com