• সিলেট, দুপুর ১:১৭, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বড় ভাইয়ের অ স্ত্রে র আ ঘা তে প্রাণগেল ছোট ভাইয়ের

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৬
বড় ভাইয়ের অ স্ত্রে র আ ঘা তে প্রাণগেল ছোট ভাইয়ের

Manual4 Ad Code

বড় ভাইয়ের অ স্ত্রে র আ ঘা তে প্রাণগেল ছোট ভাইয়ের

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual6 Ad Code

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মৌলভীবাজারে সার্কিট হাউজ এলাকায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তামিম আহমেদ (১৯) নামের এক তরুণ খুন হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার শহরতলীর সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকারী বড় ভাইয়ের নাম হানিফ আহমেদ। তিনি নিহত তামিমের বড় ভাই।

Manual1 Ad Code

নিহত তামিমের বোন শাতি আক্তার বলেন, তামিম তার ভাতিজা হানিফের ছেলেকে একটা থাপ্পড় মেরেছিল। পরে হানিফ এসে তামিমের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায় হানিফ তামিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তামিমকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, হানিফ সবসময় পরিবারের সবাইকে অত্যাচার করতো। এজন্য ৫ মাস আগে তাকে সবাই আলাদা করে দেন। তার স্বভাব চরিত্র খুবই খারাপ।

Manual6 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে আছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই তামিমকে হত্যা করে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com