• সিলেট, সকাল ৮:৩৭, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিশুদের ঈদের নতুন কাপড় দিলো ‘তারুণ্য সোসাইটি হবিগঞ্জ’

admin
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬
শিশুদের ঈদের নতুন কাপড় দিলো ‘তারুণ্য সোসাইটি হবিগঞ্জ’

Manual7 Ad Code

শিশুদের ঈদের নতুন কাপড় দিলো ‘তারুণ্য সোসাইটি হবিগঞ্জ’

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

হবিগঞ্জের প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণীদের সংগঠন তারুণ্য সোসাইটি প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করেছে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদের নতুন কাপড় প্রদান কর্মসূচী ‘একটি ঈদ ওদের জন্য’ ও ‘তারুণ্যের মেহেদী উৎসব’।

Manual6 Ad Code

১৭ মার্চ (মঙ্গলবার) বেলা ২ টায় বাডস হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘একটি ঈদ ওদের জন্য’ ও ‘তারুণ্যের মেহেদী উৎসব’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

সংগঠনের সভাপতি আবিদুর রহমান রাকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- সরকারি বৃন্দাবন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ শাখার আহবায়ক কবি তাহমিনা বেগম গিনী, সদস্য সচিব তোফাজ্জল সোহেলবাডস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর উদ্দিন জাহাঙ্গীর।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রোগ্রাম চেয়ারম্যান ফয়েজ আহমেদ, মো. তারিফ, তাসকিয়া তাবাসসুম বৃষ্টি, নওরিন নুজহাত নিহা, জাকিয়া শোভা, প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ওসমান গণি রুমি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিল তারুণ্যের মেহেদী উৎসব। এতে সেরা মেহেদী ডিজাইনারদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সকলকে নিয়ে আনন্দ ও খুশি ভাগাভাগির মধ্যেই ঈদের প্রকৃত মাহাত্ম্য নিহিত। সুস্থ সমাজ বিনির্মাণে তরুণ-তরুণীদের মধ্যে সুস্থ চিন্তা চেতনা ও কর্মের চর্চা করতে হবে। কিশোর অপরাধ নিয়ে যখন মাথামাথি সেখানে হবিগঞ্জের তরুণ-তরুণীদের এ উদ্যোগ প্রশংসনীয়।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com