• সিলেট, সকাল ৭:২১, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট গ্যাস ফিল্ডে স্বাধীনতা দিবসে দিনব্যাপি কর্মসূচি পালন

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
সিলেট গ্যাস ফিল্ডে স্বাধীনতা দিবসে দিনব্যাপি কর্মসূচি পালন

Manual2 Ad Code

সিলেট গ্যাস ফিল্ডে স্বাধীনতা দিবসে দিনব্যাপি কর্মসূচি পালন

জৈন্তাপুর প্রতিনিধি

Manual7 Ad Code

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় দিবস উপলক্ষে সিলেট গ্যাস ফিল্ড প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮ টা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপি নানা কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. ফারুক হোসেন।

পরে সোহীলে রুবাইন (এলপিএম) এর পরিচালনায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষর পক্ষ থেকে সিলেট গ্যাস ফিল্ড প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানন।

Manual5 Ad Code

এসময় তার সঙ্গে কোম্পানির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক আবেগঘন বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‌“আজকের এই পবিত্র ক্ষণে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যাঁদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ এবং আমাদের প্রাণের ভাষা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কেবল একটি সংঘাত ছিল না, তা ছিল বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। পেশায় প্রকৌশলী হিসেবে আমি বিশ্বাস করি, আমরা আজ যে সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছি, তার মূল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল একাত্তরের সেই উত্তাল দিনগুলোতে। শহীদদের সেই আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে, দেশপ্রেমের চেয়ে বড় কোনো শক্তি নেই। আমরা আমাদের কাজের মাধ্যমে, সততা ও নিষ্ঠার সাথে এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমেই তাঁদের সেই ঋণ শোধ করার চেষ্টা করছি। আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—আমরা আমাদের মেধা ও শ্রম দিয়ে এমন এক দেশ গড়ে তুলবো, যা হবে শহীদদের স্বপ্নের সার্থক প্রতিফলন। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে পর্যায়ক্রমে (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত), সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ) রেজি: নং বি-১১০৬), অফিসার্স রিক্রিয়েশন ক্লাব,কর্মচারী রিক্রিয়েশন ক্লাব, ,নির্ভরশীল/পোষ্য, এসজিএফএল,পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ জাতীর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

 

Manual3 Ad Code

পরে সকাল ১০ টা হতে শুরু হওয়া অনুষ্ঠিত সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি বিজয়ীদের মাজে দুপুর সাড়ে ১২টায় অফিসার ক্লাবে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- (এনজিএল এন্ড এলপিজি) মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ শাহজাহান আলী, মহাব্যবস্থাপক (টিএস), প্রকৌশলী নিপুন চন্দ্র সমাদ্দার, মহাব্যবস্থাপক (অপারেশন) এ কে এম আলমগীর আজাদ, মহাব্যবস্থাপক (আরডিএম) অতিরিক্ত প্রকৌশলী জীবন শান্তি সরকার, মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) হেলাল উদ্দিন, মহাব্যবস্থাপক (ওয়েল সার্ভিসেস),প্রদীপ কুমার বিশ্বাস, মহাব্যবস্থাপক (সার্ভিসেস) আতিকুর রহমান,সিলেট গ্যাস ফিল্ডস লি: কর্মচারী ইউনিয়ন (শ্রমিক দলের অন্তর্ভুক্ত) রেজি নং ১১০৬- (সিবিএ)’র সভাপতি প্রদীপ কুমার শর্মা, সাধারণ সম্পাদক মোঃ উসমান আলী কার্যকরী সভাপতি বশির আহমদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পদক জাহিদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, তেরা মিয়া, নুর মিয়া, জাকির হোসেন, নিজাম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com