• সিলেট, রাত ৮:৫৭, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার ম র দে হ উদ্ধার

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার ম র দে হ উদ্ধার

Manual7 Ad Code

হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার ম র দে হ উদ্ধার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সোনার তরি হোটেল থেকে কামরুল হাসান নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে সদর থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী একদল পুলিশ ওই হোটেলের ৪২৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। তিনি মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র।

Manual5 Ad Code

পুলিশ জানায়, তিনি জনতা ব্যাংক হবিগঞ্জ শাখার এজিএম ছিলেন। সম্প্রতি অবসরে আসেন। গত ১ সপ্তাহ ধরে ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকছিলেন। সোমবার রাতে হোটেল বয় তাকে ডাকতে গেলে সাড়া শব্দ না পেয়ে দরজা ফুটো দিয়ে দেখতে পান তার দেহ পড়ে আছে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডের থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী জানান, মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়াও তার পরিবারকে খবর দেয়া হয়েছে।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com