• সিলেট, রাত ২:১৯, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট : শাকসু নির্বাচন ঘোষণার দাবিতে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি, উপাচার্যের আশ্বাসে কর্মসূচি প্র ত্যা হা র

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫
সিলেট : শাকসু নির্বাচন ঘোষণার দাবিতে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি, উপাচার্যের আশ্বাসে কর্মসূচি প্র ত্যা হা র

Manual3 Ad Code

সিলেট : শাকসু নির্বাচন ঘোষণার দাবিতে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি, উপাচার্যের আশ্বাসে কর্মসূচি প্র ত্যা হা র

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে রাত সোয়া ১টা পর্যন্ত প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনের সামনে এ কর্মসূচি চলে। উপাচার্যের আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

Manual8 Ad Code

জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করতে সংবাদ সম্মেলন ডেকেছিল। তবে নির্ধারিত সময়ে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনে ইসলামী ছাত্রশিবির, ছাত্র আন্দোলন, ছাত্র মজলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও অংশ নেন।

রাত ১১টার দিকে অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন ও প্রক্টর মোখলেছুর রহমান এসে আশ্বাস দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

পরে রাত পৌনে ১টার দিকে উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ও সহ-উপাচার্য সাজেদুল করিম উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

উপাচার্য জানান, শুক্রবার সন্ধ্যার পর শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ‘আগামী ৯ অথবা ১০ ডিসেম্বর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে আমরা এই নির্বাচন করব।’ উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে কর্মসূচি প্রত্যাহার করেন।

Manual4 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ‘নির্বাচন দেবে বলে বলে তারিখ ঘোষণা করছে না প্রশাসন। সংবাদ সম্মেলন স্থগিত করা শাকসু নির্বাচন বানচালের চেষ্টা বলে মনে হয়েছে। উপাচার্যের আশ্বাসে আপাতত কর্মসূচি প্রত্যাহার করছি। এরপরও কালক্ষেপণ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

কেন সংবাদ সম্মেলন স্থগিত করা হলো—এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘একজন দায়িত্বশীল ব্যক্তি মিটিংয়ে এবং আরেকজন চিকিৎসাকেন্দ্রে থাকায় আমরা ভেবেছি শুক্রবার করব। ভুল বোঝাবুঝি হয়েছে। ৯ অথবা ১০ ডিসেম্বরের যেকোনো একটি তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com