সিলেটে প্রফেসর ড. সফিউদ্দিন আহমদ স্মরণে সভা ২৫ এপ্রিল
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের প্রথিতযশা ভাষা ও সাহিত্য গবেষক প্রফেসর ড. সফিউদ্দিন আহমদ স্মরনে সভা করবে ‘বাংলা সম্মিলন সিলেট’।
এ উপলক্ষে বুধবার ( ১ এপ্রিল) সিলেট নগরীর মীরবক্সটোলায় দৈনিক দেশবার্তার আঞ্চলিক কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ড. সফিউদ্দিন স্যার ছিলেন আমাদের বাতিঘর, অসংখ্য অগনিত যে দ্বীপশিখা জ্বালিয়ে গেছেন তার জন্য তিনি অমর অক্ষয় হয়ে থাকবেন। তাঁর প্রতি আমাদের অনেক ঋণ। এ ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।
সভায় আগামী ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. শনিবার স্মরণসভা ও একটি স্যুভেনির প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন লেখক- গবেষক, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক, বালাগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, ইমরান আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, সরকারি এমসি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভানুজ কান্তি ভট্টাচার্য, এমসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিন, কবি ও ভাস্কর সম্পাদক পুলিন রায়, গোয়াইনঘাট কলেজের সাবেক সহকারী অধ্যাপক শামিম আহমদ, মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক আমিরুজ্জামান চৌধুরী দুলাল, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল অ্যন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, সিলেট শিক্ষাবোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কালাম, ব্যাংকার সৈয়দ জিল্লুর রহমান, আইনজীবী মোহাম্মদ শাহজাহান, শিক্ষক কোহেলী রানী রায়, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক পলাশ রঞ্জন রায়, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদ দীন, বালাগঞ্জ সরকারি কলেজের প্রভাষক অহী আলম রেজা, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক আলমগীর হোসেন।
সভায় ড. আবুল ফতেহ ফাত্তাহকে আহবায়ক, লিয়াকত শাহ ফরিদী, ড. এনামুল হক সরদার, আবিদুর রহমান ও মোহাম্মদ বিলাল উদ্দিনকে যুগ্ম আহবায়ক ও মো. আব্দুল জলিলকে সদস্য সচিব করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।