• সিলেট, সকাল ১১:৪২, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে অ বৈ ধ জ্বালানি তেল জ*ব্দ ও বালুভর্তি ট্রাক আ ট ক

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
কমলগঞ্জে অ বৈ ধ জ্বালানি তেল জ*ব্দ ও বালুভর্তি ট্রাক আ ট ক

Manual7 Ad Code

কমলগঞ্জে অ বৈ ধ জ্বালানি তেল জ*ব্দ ও বালুভর্তি ট্রাক আ ট ক

কমলগঞ্জ প্রতিনিধি

 

 

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের আলিনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে অবৈধ বালু পরিবহনের দায়ে অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাক আটক ও ৫০ হাজার টাকা জরিমানা ও মজুত করা অবৈধভাবে জ্বালানি তেল ১ হাজার ৬শ’ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual4 Ad Code

শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের পৃথক অভিযান পরিচালিত হয়।

Manual5 Ad Code

জানা যায়, উপজেলার তিলকপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বালুভর্তি ট্রাক আটক করা হয়। এসময়ে অবৈধ বালু পরিবহনের দায়ে তাহমিদুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজ এর মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে রাতে এ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হিরন মিয়ার ঘর থেকে আট ড্রামে রাখা ১৬০০ লিটার ডিজেল উদ্ধার করে জব্ধ করে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসন স‚ত্রে নিশ্চিত করা হয়েছে যে, জব্দকৃত এই ডিজেল সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মাঝে ন্যায্যম‚ল্যে বিক্রি করা হবে। তবে অভিযানের সময় ম‚ল অভিযুক্ত হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের জানান, দু’টি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কারনে ১৬শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় পলাতক হিরন ও তার ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com