• সিলেট, রাত ২:৩২, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ

Manual3 Ad Code

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (৮ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবনিয়া হাসিমপুর নিজামীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আহসান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবী তাহির আলী, প্রবাসী আব্দুল হান্নান, হাফিজ জুবেল আহমেদ, মো. আমজাদ হোসাইন ও মাওলানা নজরুল ইসলাম জুলহাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে হামদ, নাত, ক্বেরাত, গজল ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আফিয়া বেগমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com