• সিলেট, বিকাল ৪:৫৬, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনগরে দু র্নী তি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
রাজনগরে দু র্নী তি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual7 Ad Code

রাজনগরে দু র্নী তি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজনগর প্রতিনিধি

Manual4 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সজেকা হবিগঞ্জ ও রাজনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মহলাল উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বিতর্ক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

Manual2 Ad Code

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. এ. কে জিল্লুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দুলাল দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওদুদ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আওয়াল কালাম বেগ প্রমুখ।

Manual5 Ad Code

দুর্নীতি শুধু অর্থের অপচয় নয়, এটি একটি জাতির নৈতিকতা ধ্বংস করে। এটি মানুষের অধিকার কেড়ে নেয়, উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করে।

জেলা প্রশাসক আরো বলেন, ছাত্রদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হলে তাদের মাঝে কথা বলার স্পৃহা জাগবে এবং দূর্নীতি বিরোধী মনোভাব তৈরী হবে। যখন একজন ব্যক্তি অন্যায়ভাবে সুবিধা নেয়, তখন সে শুধু আইন ভঙ্গ করে নাÑসে সমাজের প্রতি অবিচার করে।

আমাদের মনে রাখতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু সরকারের দায়িত্ব নয় একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমাদের সবার দায়িত্ব।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com