• সিলেট, রাত ১:৫১, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গল ফুটপাত ও সড়ক উ চ্ছে দ অ ভি যা ন

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
শ্রীমঙ্গল ফুটপাত ও সড়ক উ চ্ছে দ অ ভি যা ন

Manual1 Ad Code

শ্রীমঙ্গল ফুটপাত ও সড়ক উ চ্ছে দ অ ভি যা ন

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি

 

পর্যটনখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোডে ক্রমবর্ধমান যানজট নিরসনে অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ও নানা দাবির পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের স্টেশন রোড এলাকা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার প্রধান প্রকৌশলী মো: জহিরুল ইসলাম।
অভিযানে ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে স্থাপিত বিভিন্ন স্থাপনা, ভাসমান দোকান ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

Manual7 Ad Code

পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম শাহেদ। এ ধরনের অভিযান অব্যাহত ও নিয়মিত তদারকি রাখতে পৌর কর্তৃপক্ষকে আহ্বান জানান। এভাবে ফুটপাত ও মূল সড়কগুলো দখলমুক্ত রাখলে শহরের যানজট অনেকাংশে কমে আসবে এবং পথচারীদের চলাচলও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শ্রীমঙ্গল পৌরসভার প্রধান প্রকৌশলী মো: জহিরুল ইসলাম বলেন, ‘শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পথচারীরা নিরাপদে যাতে ফুটপাতে চলাফেরা করতে পারেন সেজন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এ অভিযান। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে এবং চলমান থাকবে। এখন থেকে অবৈধভাবে সড়ক ও ফুটপাত আর কাউকে দখল করতে দেয়া হবে না।’

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com