• সিলেট, রাত ৮:২২, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

Manual1 Ad Code

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

মাধবপুর প্রতিনিধি

Manual6 Ad Code

হবিগঞ্জ জেলা এর মাধবপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৮ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Manual7 Ad Code

রবিবার উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাসেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। বিতরণকৃত উপকরণের মোট মূল্য ধরা হয়েছে ৬৬ লাখ ৩৮ হাজার টাকা।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, বিএনপি সভাপতি সামছুল ইসলাম কামাল, চৌমহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

Manual5 Ad Code

বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং আউশ মৌসুমে ধানের আবাদ বৃদ্ধি পাবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com