আগামী ১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্ণাঢ্য আয়োজনে সফল ও সার্থক করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দক্ষিণ সুরমাস্থ ভার্থখলাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং ৭০৭ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমদ সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন দপ্তর সম্পাদক মোঃ কাওছার আহমদ প্রচার সম্পাদক মোহাম্মদ আলী কল্যাণ সম্পাদক আব্দুল মান্নান, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব চৌধুরী এম বরকত আলী, সেবুল আহমেদ এবাদুল আহমদ, লিটন আহমেদ, মুহিবুর রহমান এপলো, আব্দুল জলিল, সুজন মিয়া, রাজা আহমেদ রাজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ১লা মে সকাল ৯টার সময় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ থেকে এক বিশাল শ্রমিক র্যালি বের করা হবে। র্যালি পরবর্তী আলোচনা সভা ও মে দিবসের সকল কর্মসূচি সফল করার জন্য ৭০৭-এর নেতৃত্বাধীন সকল উপ-পরিষদ কমিটিকে ব্যানার ও মিছিল সহকারে সময়মতো কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে মোঃ জাকারিয়া আহমেদ বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার ও সংহতির প্রতীক। এই দিবসটিকে সফল করতে এবং শ্রমিকদের ঐক্য অটুট রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সকল উপ-পরিষদ ও সাধারণ শ্রমিকদের মে দিবসের কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি