জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) কসকনকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় চার শতাধিক স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও পিসফুল টুরিস্ট ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে ইতোমধ্যে সংসদে একাধিক দাবি উত্থাপন করা হয়েছে এবং এসব দাবি বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে পিসফুল টুরিস্ট ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন তিনি।
সকাল ১০টায় কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। সিলেট থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পিসফুল টুরিস্ট ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম জয়নালের সভাপতিত্বে এবং সহ-সভাপতি প্রিন্সিপাল জামিল আহমদ ও সাধারণ সম্পাদক ব্যাংকার মো. জুবায়রুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুখলিছুর রহমান, শাহেদ আহমদ রাসেল, চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, আব্দুল ওয়াদুদ তাপাদার, ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো: জাকির হোসেন, আন্তর্জাতিক সম্পাদক আহমদ শাহ তামিম, কার্যকরী সদস্য সাংবাদিক মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন আল মাহবুব এবং সংগীত পরিবেশন করেন শিল্পী আলী হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, সাংবাদিক এনামুল হক মুন্না, ডা. নজরুল ইসলাম নমিক, রিয়াজ উদ্দিন, সহযোগী অধ্যাপক কাওছার আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শামিম আহমদ, মাওলানা শফিকুর রহমান, কোহেল আহমদ তাপাদার, মো. জাহিদ হোসেন তাপাদার, মো. শাকিল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের দায়িত্বশীল, শিপার হক তাপাদার শিপু, আব্দুর রহমান সায়েম, মাওলানা মাসহুদুল হক তাপাদার, সত্যজিৎ দত্ত পুরকায়স্থ, তাজিম আহমদ, মো: আলিম উদ্দিন, নুমান আহমদ, শোয়েব মাহমুদ প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।