• সিলেট, রাত ১:৪৩, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পরিবহণ শ্রমিকদের সং ঘ র্ষে আ হ ত যুবকের মৃ ত্যু

admin
প্রকাশিত মে ২, ২০২৬
সিলেটে পরিবহণ শ্রমিকদের সং ঘ র্ষে আ হ ত যুবকের মৃ ত্যু

Manual3 Ad Code

সিলেটে পরিবহণ শ্রমিকদের সং ঘ র্ষে আ হ ত যুবকের মৃ ত্যু

নিজস্ব প্রতিবেদক

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে আহত এক যুবক মৃত্যুবরণ করেছেন। তার নাম রিপন আহমদ (৩০)।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

Manual1 Ad Code

রিপন গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের সাবু মিয়ার ছেলে। তিনি একটি বাসের হেল্পার হিসাবে কর্মরত ছিলেন।

 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহাগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।

 

উল্লেখ্য, সিলেট-জগন্নাথপুর রুটে চলাচলকারী বাস মিনিবাস শ্রমিকদের সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকাল পর্যন্ত কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের বহুমুখি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছিলেন রিপন।

 

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com