• সিলেট, সকাল ৯:০৫, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২৫ থেকে ২৭ জুন

admin
প্রকাশিত মে ১৪, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২৫ থেকে ২৭ জুন

Manual8 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২৫ থেকে ২৭ জুন

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (মুনমুন) ২০২৬ আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে। ‘বৈশ্বিক সন্ধিক্ষণ: উদ্ভাবন, সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে তিনদিনব্যাপী এই ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (এমইউমুনা) এই ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করেছে। আগামী ২৫ থেকে ২৭ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাাসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ প্রতিনিধিরা একত্রিত হয়ে বৈশ্বিক সংকট, কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিল প্রশ্নগুলো নিয়ে তাদের মেধা ও দক্ষতা প্রদর্শন করবেন।

Manual1 Ad Code

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব ও তরুণ নেতৃবৃন্দ টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখবেন। একই দিনে প্রতিনিধিদের জন্য কনফারেন্স নিয়মাবলী, আলোচনা কৌশল এবং রেজল্যুশন প্রণয়নের উপর বিশেষ কর্মশালা পরিচালিত হবে। পরবর্তী দুই দিনে মোট ৭টি কমিটিতে প্রতিনিধিরা বৈশ্বিক সমস্যার সমাধানে কাজ করবেন এবং রেজল্যুশন প্রণয়নে অংশ নেবেন।

এই সম্মেলনের কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে সেন্টার ফর স্ট্রেটিজি অ্যান্ড পলিসি ইনোভেশন (সিএসপিআই) এবং জাতিসংঘ। এই দুই প্রতিষ্ঠানের অংশগ্রহণ সম্মেলনের আন্তর্জাতিক মাত্রা ও বিশ্বাসযোগ্যতাকে আরও সুদৃঢ় করে তরুণ প্রজন্মের মধ্যে বৈশ্বিক নেতৃত্বের চর্চাকে উৎসাহিত করার প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দিয়েছে।

 

Manual8 Ad Code

ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুক তরুণদেরকে এমইউমুনা’র অফিসিয়াল মাধ্যমগুলো অনুসরণের আহবান জানানো হয়েছে।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com