• সিলেট, রাত ১০:০০, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মুজুমদারী সালুটিকর কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ গোয়াইনঘাট হাদারপার বাস মিনিবাস মালিক সমিতির নতুন আঞ্চলিক কমিটি অনুমোদন

admin
প্রকাশিত জুন ৮, ২০২৬
সিলেট মুজুমদারী সালুটিকর কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ গোয়াইনঘাট হাদারপার বাস মিনিবাস মালিক সমিতির নতুন আঞ্চলিক কমিটি অনুমোদন

Manual6 Ad Code

সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির এক সিদ্ধান্ত মোতাবেক ০৭ (সাত) সদস্য বিশিষ্ট নতুন একটি আঞ্চলিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন লস্কর ও সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু স্বাক্ষরিত নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনামুল কুদ্দুছ চৌধুরী।

Manual4 Ad Code

সিলেট মজুমদারী, সালুটিকর, কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, হাদারপাড় ও রাধানগর লাইন বাস-মিনিবাস মালিক সমিতির সমন্বয়ে গঠিত এই কমিটিকে আগামী ০২ (দুই) বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়।

Manual7 Ad Code

সংগঠনের নিয়মনীতি অনুযায়ী মালিকদের স্বার্থ সংরক্ষণে এই কমিটি সর্বদা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে পত্রে উল্লেখ করা হয়। যেকোনো ধরণের অনিয়ম দেখা দিলে মূল সমিতি কঠোর ব্যবস্থা ও কমিটি বাতিলের অধিকার রাখবে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com