• সিলেট, রাত ১১:৩৪, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যু ব ক খুন

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬
সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যু ব ক খুন

Manual6 Ad Code

সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যু ব ক খুন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে খুন করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে দশটার দিকে সিলাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে এই ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহত যুবক বাতির আলী। সে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকার মুক্তারপুর গ্রামের মৃত ছৈদ মিয়ার ছেলে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকার মুক্তারপুর গ্রামে বাতির আলীকে ঘর থেকে ডেকে নিয়ে আসেন কয়েকজন যুবক। এসময় তারা বাতির আলীকে মারধর করে মৃত ভেবে তার বাড়ির পাশে ফেলে আসে। এসময় স্থানীয় কয়েকজন মহিলা আওয়াজ ও লোকজনের চলাচল দেখে শোর-চিৎকার করলে তখন আসপাশের লোকজন এবং তার পরিবারের সদস্যরা এগিয়ে আসেন।

তখন তাৎক্ষনিকভাবে স্থানীয়রা বাতির আলীকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরাত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ফুফু সিলাম ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আক্তার আসমা মোগলাবাজার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

সিলাম ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আক্তার আসমা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বাতিরকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। নিহতের মৃতদেহ ময়না তদন্ত শেষে দাফন-কাপনের পর এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হবে।

 

মোগলাবাজার পুলিশ জানায়, সিলাম মুক্তারপুরে মারপিটের অভিযোগ বাতির আলী নামক যুবক নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। আর এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘মারামারিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশ ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com