• সিলেট, সকাল ১০:১৮, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে বৃষ্টির মধ্যেই রাস্তায় অবস্থান এনসিপি নেতাদের

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬
হবিগঞ্জে বৃষ্টির মধ্যেই রাস্তায় অবস্থান এনসিপি নেতাদের

Manual1 Ad Code

হবিগঞ্জে বৃষ্টির মধ্যেই রাস্তায় অবস্থান এনসিপি নেতাদের

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

বৃষ্টি উপক্ষে করে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অবস্থিত রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

Manual7 Ad Code

এর আগে বুধবার (২৯ জুলাই) বিকালে এনসিপি নেতৃবৃন্দ মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে রওনা দিয়ে বিকাল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়।

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘসময় বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন।

Manual5 Ad Code

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা শহরে পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অংঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতৃবৃন্দের সংঘর্ষে বাধে। এতে সারজিস আলমসহ বেশ কয়েকজন এনসিপি নেতৃবৃন্দ আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার একইদিন রাতে এনসিপির পক্ষ থেকে আজ বুধবার হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। একই দিনে হবিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হলে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com