• সিলেট, বিকাল ৪:১২, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে “পারস্য কবিতা ও বাংলা কবিতা: যোগাযোগ ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে “পারস্য কবিতা ও বাংলা কবিতা: যোগাযোগ ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার

Manual6 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে “পারস্য কবিতা ও বাংলা কবিতা: যোগাযোগ ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার

Manual5 Ad Code

ডেস্ক

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে “পারস্য কবিতা ও বাংলা কবিতা: যোগাযোগ ও সম্ভাবনা” শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মোস্তাক আহমাদ দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ইশরাত ইবনে ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কন্ট্রোলার অব এক্সামিনেশন খন্দকার মকসুদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ নাকিব সাদী (প্রক্টর ও অতিরিক্ত পরিচালক, আইকিউএসি), মো. আলাউল হক (স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাডভাইজার ও সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ), অনিক বিশ্বাস (সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ), সানজিদা চৌধুরী (সহকারী অধ্যাপক), নওশীন তাবাসসুম (সিনিয়র লেকচারার), এস. কে. শাহরিয়ার (সিনিয়র লেকচারার), আবু ইউসুফ মূসা (লেকচারার) এবং নাহিদা সরকার নিজুম (টিচিং অ্যাসিস্ট্যান্ট)।

বক্তব্যে ড. মোস্তাক আহমদ দীন, পারস্য ও বাংলা কবিতার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, পারস্য ও বাংলা কবিতার মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক যোগাযোগ বিদ্যমান। পারস্য ভাষার বহু শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে এবং বাংলা কবিতা ও সাহিত্যে পারস্য সাহিত্য, সংস্কৃতি ও ভাবধারার সুস্পষ্ট প্রভাব লক্ষ করা যায়। তিনি দুই ভাষার সাহিত্যিক ঐতিহ্য, কাব্যিক বৈশিষ্ট্য এবং পারস্পরিক প্রভাবের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন। বক্তার তথ্যবহুল ও প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সবার কাছে সমাদৃত হয় এবং পারস্য ও বাংলা সাহিত্যের আন্তঃসম্পর্ক সম্পর্কে নতুন করে ভাবনার সুযোগ সৃষ্টি করে।

অনুষ্ঠানটি জ্ঞানচর্চা, সাহিত্যবোধের বিকাশ এবং সাংস্কৃতিক বিনিময়ের একটি তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com