• সিলেট, রাত ৮:১৫, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বালুর স্তুপে যা পায় যৌথবাহিনী

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬
সিলেটে বালুর স্তুপে যা পায় যৌথবাহিনী

Manual1 Ad Code

সিলেটে বালুর স্তুপে যা পায় যৌথবাহিনী

নিজস্ব প্রতিবেদক

 

Manual4 Ad Code

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার একটি বালুর স্তুপ থেকে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও ৪৮-বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায় নি। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

 

Manual7 Ad Code

র‌্যাব জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও ৪৮-বিজিবির যৌথ অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ভোলাগঞ্জ উত্তরপাড়া সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার একটি বালুর স্তুপের ভেতর থেকে ৫৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি বলে জানায় র‌্যাব।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত সমূহ ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com