• সিলেট, রাত ৮:১২, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চুয়েটের পুকুরে ডুবে সিলেটের দুই শিক্ষার্থীর মৃ*ত্যু

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬
চুয়েটের পুকুরে ডুবে সিলেটের দুই শিক্ষার্থীর মৃ*ত্যু

Manual8 Ad Code

চুয়েটের পুকুরে ডুবে সিলেটের দুই শিক্ষার্থীর মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি পুকুরে ডুবে সিলেটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত দুই শিক্ষার্থী হলেন- কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শান্ত দেব। তাদের দুজনের বাড়িই সিলেটে বিভাগের মৌলভীবাজার জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১টার দিকে চমক ও শান্ত কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। দুপুর ১টা ২০ মিনিটের দিকে তারা পানিতে ডুবে যান। বিষয়টি অন্যদের নজরে এলে সহপাঠীরা তাদের উদ্ধারে পুকুরে নামেন। প্রায় ১০ মিনিটের মধ্যে চমককে উদ্ধার করা হলেও শান্তকে উদ্ধারে প্রায় ৪০ মিনিট সময় লাগে।

Manual6 Ad Code

পরে দুজনকে চুয়েটের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

 

এদিকে, একই পুকুরে গত ২৮ জুলাই যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা পানিতে ডুবে মারা যান। দুই সপ্তাহের ব্যবধানে একই পুকুরে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

একাধিক শিক্ষার্থী জানান, একই পুকুরে বারবার দুর্ঘটনা ঘটায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে পুকুরটি সেচে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুকুরটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহত দুই শিক্ষার্থীর মরদেহ তাদের বাড়িতে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুটি বাসের ব্যবস্থা করা হবে। এসব বাসে নিহতদের সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও যেতে পারবেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com