• সিলেট, রাত ২:৪২, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বসতকক্ষে মা দ ক ব্যবসা, আখল গ্রে ফ তা র

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫
বসতকক্ষে মা দ ক ব্যবসা, আখল গ্রে ফ তা র

Manual8 Ad Code

বসতকক্ষে মা দ ক ব্যবসা, আখল গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে র‌াব অভিযান চালিয়ে মাদক কারবারি আখল মিয়াকে (৪১) গ্রেফতার করেছে।

 

Manual7 Ad Code

সে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আখলকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এরআগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জের মাদক ব্যবসায়ী আখল মিয়ার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় তার বসতবাড়ি থেকে ৬৪ বোতল বিদেশী মদ ও ৬৫ পিস ইয়াবা উদ্ধার করে।

Manual8 Ad Code

 

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব।

 

Manual6 Ad Code

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারি আখল মিয়া তার বসতবাড়িতে মাদক বিক্রি করে আসছে। র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে তার বসতকক্ষে অভিযান চালিয়ে বিদেশী মদ ও ইয়াবা উদ্ধার করে।

 

Manual6 Ad Code

সে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে এগুলো মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিল বলে জানায় র‌্যাব।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com