• সিলেট, সকাল ১০:৩৯, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Manual4 Ad Code

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
অনলাইন ডেস্ক

 

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একইসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও গভীর করার সুযোগ নিয়েও আলোচনা করেছে দুই দেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

Manual5 Ad Code

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।

Manual6 Ad Code

বাংলাদেশের টেকসই ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ খাতে আরও সহযোগিতার সুযোগ খতিয়ে দেখতে তিনি আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান।

Manual4 Ad Code

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করে দুই পক্ষ।

বাংলাদেশের খাদ্যনিরাপত্তা জোরদারে সার খাতে সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন হুমায়ুন কবির।

তিনি বলেন, এসব কৌশলগত খাতে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে।

বন্ধুত্বপূর্ণ দুই দেশের অংশীদারত্ব গভীর করতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত সাইদানি। একইসঙ্গে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে আলজেরিয়ার আগ্রহের কথা প্রকাশ করেন।

বাংলাদেশের প্রস্তাবগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধশিল্প, সার, জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক নৌপরিবহন সেবায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানান।

ঢাকা ও আলজিয়ার্সের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন তিনি।

Manual7 Ad Code

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে দ্বিপক্ষীয় যোগাযোগ সম্প্রসারণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com