• সিলেট, সকাল ৬:০৪, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আওয়ামী লীগ-যুবলীগের চার নেতা গ্রে ফ তা র

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
সিলেটে আওয়ামী লীগ-যুবলীগের চার নেতা গ্রে ফ তা র

Manual2 Ad Code

সিলেটে আওয়ামী লীগ-যুবলীগের চার নেতা গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটের গোয়াইনঘাটে রাতভর বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

 

 

Manual1 Ad Code

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, গোয়াইনঘাট উপজেলার পূর্ব তারুখাল গ্রামের মৃত নুরুল ইসলাম মুন্সির ছেলে ইয়াছিন মুন্সি (৩২), নন্দিরগাঁও সিকদারপাড়া গ্রামের মৃত সমছুল হক সিকদারের ছেলে মো. মদরিছ আলী সিকদার (৫৫), যতনাথা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মকলিছুর রহমান (৪৫) এবং নলজুরি গ্রামের মো. আব্দুর রবের ছেলে মো. শাহীন মাহমুদ (৪১)।

 

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ইয়াছিন মুন্সি পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য, মদরিছ আলী সিকদার গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য, মকলিছুর রহমান রুস্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং শাহীন মাহমুদ পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

Manual8 Ad Code

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গত ১১ নভেম্বর রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

 

পরে গ্রেফতার চারজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com