• সিলেট, সকাল ৬:০৪, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ আর নেই

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ আর নেই

Manual5 Ad Code

সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ আর নেই

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলা নিবাসী ব্যবসায়ী ও সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ আর নেই (দ্বিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

তিনি শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাত ২টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী রেখে গেছেন।

Manual4 Ad Code

ব্যবসায়ী ও সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ-এর মৃত্যুর খবরে পল্লবী আবাসিক এলাকা পনিটুলায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ শুভাকাক্সক্ষীরা প্রয়াত সন্তোষ কুমার ঘোষ-এর বাসায় সমবেত হন।

সন্তোষ কুমার ঘোষ দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও ডায়বেটিকস বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সন্তোষ কুমার ঘোষ-এর মরদেহ সিলেটের আল হারামাইন হাসপাতালে রাখা হয়েছে।

প্রয়াতের পারিবারিক সূত্রে জানা যায়- সন্তোষ কুমার ঘোষ-এর কানাডা প্রবাসী ছেলে, ছেলের বৌ ও নাতি বাংলাদেশে আসার পর তাঁর শেষকৃত্যানুষ্ঠান আগামী ১৬ নভেম্বর সোমবার সকাল ৯টায় সিলেট নগরের ব্রাহ্মণশাসন নয়াবাজার মহাশ্মশানে অনুষ্ঠিত হবে।

শেষকৃত্যানুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com