• সিলেট, সকাল ৬:০৪, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের চিকিৎসা সেবা নিয়ে যে আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
সিলেটের চিকিৎসা সেবা নিয়ে যে আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী

Manual1 Ad Code

সিলেটের চিকিৎসা সেবা নিয়ে যে আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক চিকিৎসাসুবিধা সম্প্রসারণে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন, ১২০০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণ, ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠা এবং ক্যান্সার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালু করা। এসব প্রকল্প বাস্তবায়ন হলে সিলেটেই মিলবে উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা। কমবে চিকিৎসার জন্য অন্য অঞ্চলে যাওয়ার প্রয়োজন।

 

 

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। সরকার দেশের জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সিলেটের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

শনিবার (১৪ নভেম্বর) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে প্রাথমিকভাবে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর প্রত্যাশা রয়েছে।

 

তিনি আরও জানান, শিশুদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং বিশেষায়িত চিকিৎসার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

Manual1 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, নতুন হাসপাতাল নির্মাণের পাশাপাশি বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর সমস্যাও সমাধান করতে হবে। বিশেষ করে ওসমানী হাসপাতালে সেবার ক্ষেত্রে বিদ্যমান অনিয়ম ও অব্যবস্থাপনা চিহ্নিত করে তা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

স্বাস্থ্যসেবায় রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগেভাগে রোগ প্রতিরোধ করা অনেক বেশি কার্যকর। অসুস্থ হলে একজন মানুষকে চিকিৎসার ব্যয়ের পাশাপাশি শারীরিক ও মানসিক ভোগান্তিও পোহাতে হয়। তাই মানুষ যাতে অসুস্থ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক সেবা পায়, সে লক্ষ্যে জনস্বাস্থ্যভিত্তিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে সরকার।

 

ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং অত্যন্ত ব্যয়বহুল। বিশেষ করে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়, যা অনেক পরিবারের জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। সরকারিভাবে দেওয়া এককালীন এক লাখ টাকা চিকিৎসার সব ব্যয় বহন করতে না পারলেও রোগীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হবে।

 

তিনি জানান, অনুষ্ঠানের দিন সিলেট সদর উপজেলার ৪০ জন রোগীর ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে সরাসরি এক লাখ টাকা করে পাঠানো হচ্ছে। আগামী শুক্রবার সিলেট সিটি করপোরেশন এলাকার আরও ৫২ জন রোগীকে এ সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

Manual5 Ad Code

 

 

Manual2 Ad Code

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

এর আগে মন্ত্রী খাদিমনগরের খাদিম পাম বাগানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com