• সিলেট, রাত ১০:০৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের উন্নয়নে ৫১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
সিলেটের উন্নয়নে ৫১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

Manual2 Ad Code

সিলেটের উন্নয়নে ৫১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট বিভাগের গ্রামীন সড়ক ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার বিভিন্ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

Manual3 Ad Code

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয় বলে নিজের ফেসবুকে আপলোড করা এক ভিডিওতে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual3 Ad Code

 

ভিডিওতে তিনি আরও একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজজ্ঞতা জানান।

 

উল্লেখ্য, সিলেটবাসীর জন্য ৩টি সুসংবাদ শীর্ষক ফেসবুক স্ট্যাটাসে সিলেট-১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির অপর যে দুটি প্রকল্পের কথা উল্লেখ করেছেন সেগুলো হল, ২০২৭ সালের মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন এবং সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর উপর নতুন সেতু নির্মাণ।

এই তিনটি প্রকল্পই বুধবারের একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।

Manual5 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com