• সিলেট, রাত ১০:০৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চলবে ফেব্রুয়ারিতে

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চলবে ফেব্রুয়ারিতে

Manual1 Ad Code

সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চলবে ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক

সিলেট-ঢাকা রুটের রেল যোগাযোগে যুগান্তকারী এক ঘোষণা দিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual3 Ad Code

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে সিলেট-ঢাকা রুটে নতুন একটি ট্রেন চালু করা হবে।

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন ট্রেনের অনুমোদন করেছেন।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে। ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে।’

Manual4 Ad Code

 

ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হলে যাত্রীদের জন্য আসনসংখ্যা ও যাতায়াতের সুযোগ বাড়তে পারে। তবে নতুন ট্রেনটির নাম, চলাচলের সময়সূচি, আসনসংখ্যা এবং কোন কোন স্টেশনে থামবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com