• সিলেট, রাত ১০:১৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
সিলেটে বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

Manual4 Ad Code

সিলেটে বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ও শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

সভায় দিবস দুটি উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে জাতীয় চেতনা ও মর্যাদার সঙ্গে দিবস দুটি পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিজয় দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি আঞ্চলিক পত্রিকাগুলোতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন থাকবে। তিন দিনব্যাপী বিজয়মেলায় চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হবে।

শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরতে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি জেলার বিভিন্ন উন্মুক্ত স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, শিশু পরিবার, সরকারি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, ভবঘুরে ও পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র এবং শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো সাজসজ্জা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ৯টায় শহীদ মিনার-সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা এবং সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হবে।

Manual2 Ad Code

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ খানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com