• সিলেট, রাত ১০:২৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট নগরীর দুই রেস্টুরেন্টে অভিযান, যা পেল প্রশাসন

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
সিলেট নগরীর দুই রেস্টুরেন্টে অভিযান, যা পেল প্রশাসন

Manual4 Ad Code

সিলেট নগরীর দুই রেস্টুরেন্টে অভিযান, যা পেল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেট নগরীর লালবাজারে দুই রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস রাখার দায়ে রাজধানী ও ঘরোয়া রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাজমুল হক।

পরে রেস্টুরেন্ট দুটিতে নানা অনিয়ম পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। কাঁচা মাংসের সঙ্গে রাখা হয়েছিল রান্না করা মাংস। পরে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার নাজমুল হক বলেন, যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানেই জেলা প্রশাসন ব্যবস্থা নেবে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com