• সিলেট, রাত ১০:৩১, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে জাতীয় ইমাম সমিতির নতুন নেতৃত্বে সামছুজ্জামান ও জিয়াউর রহমান

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
জৈন্তাপুরে জাতীয় ইমাম সমিতির নতুন নেতৃত্বে সামছুজ্জামান ও জিয়াউর রহমান

Manual3 Ad Code

জৈন্তাপুরে জাতীয় ইমাম সমিতির নতুন নেতৃত্বে সামছুজ্জামান ও জিয়াউর রহমান

জৈন্তাপুর প্রতিনিধি

Manual7 Ad Code

সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে হাফিজ মাওলানা সামছুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে মাওলানা জিয়াউর রহমান নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ সামছুজ্জামানের সভাপতিত্বে এবং সহসভাপতি আনোয়ারুল আম্বিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া, ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়া, নায়েবে আমির মাওলানা নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হালিম ও ইউপি সদস্য জালাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সম্মেলনের একপর্যায়ে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে হাফিজ মাওলানা সামছুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে মাওলানা জিয়াউর রহমান নির্বাচিত হন।

 

Manual3 Ad Code

সম্মেলনে বক্তারা বলেন, সমাজের অনিয়ম, দুর্নীতি ও সব ধরনের অপরাধ প্রতিরোধে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদভিত্তিক ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Manual2 Ad Code

 

তাঁরা আরও বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ বিনির্মাণে উপজেলার সব ইমামকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

Manual7 Ad Code

সম্মেলনে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা এবং জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com