• সিলেট, রাত ১০:৩১, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ৯৭.৩০ শতাংশ ভোটগ্রহণ, কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার ও ইউএনও

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
জৈন্তাপুরে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ৯৭.৩০ শতাংশ ভোটগ্রহণ, কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার ও ইউএনও

Manual8 Ad Code

জৈন্তাপুরে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ৯৭.৩০ শতাংশ ভোটগ্রহণ, কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার ও ইউএনও

জৈন্তাপুর প্রতিনিধি

Manual6 Ad Code

 

সিলেটের জৈন্তাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬। নির্বাচনে উপজেলার সাতটি চা-বাগানে বিকেল ৩টা পর্যন্ত ৯৭ দশমিক ৩০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ সময় পর্যন্ত মোট ১ হাজার ৮৫৬ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮০৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Manual6 Ad Code

 

 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার সাতটি চা-বাগানের সাতটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারিত রয়েছে।

 

নির্বাচন চলাকালে উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাবিবনগর ও খাঁন চা-বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। এ সময় তিনি ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে খোঁজখবর নেন।

এছাড়া জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান। তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি এবং ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

Manual7 Ad Code

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত হাবিবনগর চা-বাগানে ৫৩৫ জন ভোটারের মধ্যে ৫২০ জন ভোট দিয়েছেন, ভোট পড়ার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ। খাঁন চা-বাগানে ৫৭৭ জনের মধ্যে ভোট দিয়েছেন ৫৫৬ জন, ভোট পড়েছে ৯৬ দশমিক ৩৬ শতাংশ। শ্রীপুর চা-বাগানে ৫১ জন ভোটারের সবাই ভোট দিয়েছেন, যা শতভাগ।

 

এ ছাড়া লালখাল চা-বাগানে ৩০৭ জনের মধ্যে ৩০০ জন, বাগছড়া চা-বাগানে ১২২ জনের মধ্যে ১২১ জন, আফিফানগর চা-বাগানে ১৬৭ জনের মধ্যে ১৬৩ জন এবং গঙ্গারজুম চা-বাগানে ৯৭ জনের মধ্যে ৯৫ জন ভোট দিয়েছেন।

Manual5 Ad Code

 

সব মিলিয়ে সাতটি চা-বাগানে বিকেল ৩টা পর্যন্ত ১ হাজার ৮৫৬ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮০৬ জন ভোট দিয়েছেন। এতে মোট ভোট পড়ার হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩০ শতাংশ।

 

এ নির্বাচনে ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে তিনটি পৃথক কমিটির প্রতিনিধি নির্বাচন করছেন। এগুলো হলো বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, নিজ নিজ ভ্যালি কমিটি এবং সংশ্লিষ্ট চা-বাগানের পঞ্চায়েত কমিটি।

পুলিশ সুপারের সঙ্গে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম এবং জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

 

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটাররা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই তাঁদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

 

উল্লেখ্য, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এবারের নির্বাচনের মাধ্যমে ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, ভ্যালি কমিটি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com